ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিলেটে চিনির চালানসহ দুইজন আটক

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ লাখ ৬৪ হাজার টাকার ভারতীয় চিনির চোরাচালানসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ মে) সকালে উপ পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী-এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি) তপন সরকার-এর নেতৃত্বে গোয়েন্দা বিভাগের টিম-১ নগরীর চৌহাট্টা ইদ্রিস মার্কেটের সামনের সড়কে চোরাচালানের একটি ট্রাক পাকড়াও করে। ওই ট্রাকে পাওয়া যায় চোরাচালানের ১৫০ বস্তা ভারতীয় চিনি। এ ঘটনায় দুইজন চোরাকারবারিকে আটক করা হয়। তারা হলেন, মো. রুহেল আহমেদ (২৪) ও রবিউল ইসলাম (২৬)।


এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page

↑